তোমরা ভালো যা কিছুই করো না কেন, আল্লাহ সে ব্যাপারে অবশ্যই জানেন —আল-বাক্বারাহ ২১৫

আজকাল অনেক আধুনিক মুসলিম ধর্ম মানার কোনো কারণ খুঁজে পান না। তারা ভাবেন যে, ধর্মীয় রীতিগুলো অনুসরণ করা, যেমন নামাজ পড়া, রোজা রাখা —এগুলো করে কী হবে? এগুলো করে কী মানুষের কোনো লাভ হচ্ছে? মানুষের কষ্ট কমছে? অভাব দূর হচ্ছে? সমাজের সংস্কার হচ্ছে? — তাদের জন্য এই আয়াতটি অনুপ্রেরণা দেবে—
2_214

ওরা তোমাকে জিজ্ঞেস করে: কীসে তারা খরচ করবে? বলে দাও, “তোমরা ভালো যা কিছুই খরচ করো, প্রথমত সেটা হবে তোমাদের বাবা-মার জন্য, তারপর নিকটজন, এতিম, অভাবী, অসহায় ভ্রাম্যমান মানুষদের জন্য। আর তোমরা ভালো যা কিছুই করো না কেন, আল্লাহ সে ব্যাপারে অবশ্যই জানেন।” [আল-বাক্বারাহ ২১৫]

পৃথিবীর মূল ধর্মগুলোর মধ্যে ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম, যেখানে মানুষের জন্য খরচ করা বাধ্যতামূলক। ইসলামে শুধু মানুষের জন্য খরচ করার নির্দেশই দেওয়া হয়নি, একই সাথে কার জন্য কীভাবে খরচ করতে হবে, সেটাও সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে। ইসলামই একমাত্র ধর্ম, যেখানে বিশ্বাসের পাঁচটি মূল স্তম্ভের মধ্যে একটি হলো বাধ্যতামূলক দান। যারা মনে করেন: মানব ধর্মই আসল ধর্ম, মানুষের উপকার করতে পারাটাই আসল কথা, নামাজ, রোজা করে কী হবে? —তারা হয়তো জানেন না যে, মানব ধর্মের যে সব ব্যাপার তাদের কাছে এত ভালো লাগে, সেগুলো ইসলামের অংশ মাত্র। একজন প্রকৃত মুসলিম শুধুই একজন নিয়মিত নামাজী, রোজাদার নন, একই সাথে তিনি একজন দানশীল মানুষ, একজন চরিত্রবান, আইনের প্রতি অনুগত, আদর্শ নাগরিক।

2_215_title

সুরা আল-বাক্বারাহ’তে এ পর্যন্ত আমরা তিন বার দান করার নির্দেশ পেলাম। প্রশ্ন হচ্ছে, কেন কুরআনে এতবার দান করার কথা বলা হয়েছে?

আপনি দেখবেন: কিছু মানুষ আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রমযানে ত্রিশটা রোজা রাখে, কিন্তু গত এক বছরেও কোনোদিন কোনো এতিমখানায় একটা টাকাও দিতে পারেনি। ড্রাইভার, কাজের বুয়া, বাড়ির দারোয়ান তার কাছে বার বার টাকা চাইতে এসে— “দিবো, দিবো, রমজান আসুক” —এই শুনে খালি হাতে ফিরে গেছে। গরিব আত্মীয়স্বজন এসে কয়েকদিন থেকে ফিরে গেছে, কিন্তু কোনো টাকা নিয়ে যেতে পারেনি। মসজিদে বহুবার সে বিভিন্ন উদ্যোগের জন্য টাকার আবেদন শুনেছে, কিন্তু কোনোদিন পকেটে হাত দিয়ে একটা একশ টাকার নোট বের করে দিতে পারেনি। এয়ারকন্ডিশনড মসজিদে বসে নামাজ পড়া সোজা কাজ, কিন্তু পকেট থেকে হাজার টাকা বের করে গরিব আত্মীয়, প্রতিবেশী, এতিমখানায় দেওয়া যথেষ্ট কঠিন কাজ। এর জন্য ঈমান লাগে।  (আর্টিকেলের বাকিটুকু পড়ুন)

তোমরা কি ধরে নিয়েছ যে, কষ্ট না করে এমনিতেই তোমরা জান্নাতে চলে যাবে? — আল-বাক্বারাহ ২১৪

অনেক সময় আমাদের ভেতরে একটা দাবি চলে আসে যে, আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দেই, মাঝে মাঝে দান-খয়রাত করি, ইসলাম নিয়ে পড়াশুনা করি, তাহলে আমার জীবনে আবার কষ্ট আসবে কেন? মুসলিমের জীবন তো সহজ, স্বাচ্ছন্দ্যের হওয়ার কথা? আল্লাহর تعالى বান্দাদের জীবনে তো কোনো বড় ধরনের কষ্ট পাওয়ার কথা না?

জীবনে ছোটখাটো কষ্ট মেনে নেওয়া যায়। কিন্তু নিকটজনকে ‘অকালে’ হারানো, চাকরি চলে যাওয়া, ব্যবসা ধ্বসে পরিবার নিয়ে পথে বসা, নিজের কঠিন অসুখ হওয়া, সন্তান বখে যাওয়া, বাবা-মার কঠিন অসুখ, দেশে প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ হয়ে দিনের পর দিন না খেয়ে মানবেতর জীবন যাপন করা —এইসব কঠিন সমস্যা তো শুধু অমুসলিমদের হওয়ার কথা? মুসলিমদের জীবনে তো কখনো এত বড় বিপদ হওয়ার কথা নয়? আমরা না সঠিক ধর্ম মানছি?

—এই ধারণা মুসলিমদের ভেতরে কীভাবে চলে এসেছে, তা আমাদের জানা নেই, কারণ কু’রআন পড়লে পরিষ্কারভাবে দেখা যায় যে, মুসলিমদেরকে জীবনে কঠিন পরীক্ষা দিয়ে দেখা হবে তারা নামে-মুসলিম, নাকি কাজেও মুসলিম—

2_214_title

2_214

তোমরা কি ধরে নিয়েছ যে, আগের প্রজন্মের মতো কষ্ট না করে এমনিতেই তোমরা জান্নাতে চলে যাবে? আগের প্রজন্মকে দুর্দশা-দারিদ্রতা, কষ্ট-যন্ত্রণা আঘাত করেছিল এবং তাদেরকে এতটাই কাঁপিয়ে দেওয়া হয়েছিল যে, তাদের মধ্যে যে রাসুল ছিল, সে এবং তার সাথের বিশ্বাসীরা পর্যন্ত বলে উঠেছিল, “কবে আল্লাহর تعالى সাহায্য আসবে?” কোনো সন্দেহ নেই, আল্লাহর تعالى সাহায্য একদম কাছেই। [আল-বাক্বারাহ ২১৪]

আমাদের জীবনে প্রায়ই কষ্ট, দুর্দশা আসে। তখন আমরা অনেকেই দিশেহারা হয়ে যাই। কাউকে তখন ভাগ্য, যোগ্যতার অভাব অথবা কপালকে দোষ দিতে দেখা যায়। আবার কারো বেলায় সেটা অন্য কারো দোষ: সমাজের দোষ, দেশের দোষ, সরকারের দোষ, না হলে বউয়ের দোষ। অনেককে আবার নানা ধরনের দার্শনিক প্রশ্ন করতে দেখা যায়: “আমার কেন এরকম হলো? আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, সারাজীবন মানুষের সেবা করেছি। তাহলে আমার কপালে এত দুঃখ-কষ্ট কেন?” একজন মুসলিম যখন মুখে বলে “আমি আল্লাহর تعالى উপর আস্থা রাখি”, আসলে কতখানি সে নিজে সেটা বিশ্বাস করে, তা এধরনের পরিস্থিতিতে পড়লেই বের হয়ে আসে।

—এধরনের আহাজারি, দোষারোপ করে কোনো লাভ হয় না। বরং নেতিবাচক কথা এবং চিন্তা আমাদের মানসিক অবস্থাকে আরও খারাপ করে দেয়। নিজের ভেতরের তিক্ততা অন্যের মধ্যেও ছড়িয়ে দেয়। অন্যদের জন্য সে তখন মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। অন্যরা তখন তাদের মন খারাপ হয়ে যাওয়ার ভয়ে এই ধরনের মানুষদের এড়িয়ে চলে।

অথচ একজন মুসলিমের কখনোই এভাবে চিন্তা করার কথা না। মুসলিমদের যে ধরনের মানসিকতা থাকার কথা, যা থাকলে একজন মুসলিম যে কোনো বিপদ, কষ্টের সময় হাসিমুখে পার করতে পারে, তা আল্লাহ تعالى আল-বাক্বারাহ’র আগে দুটি আয়াতে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন—

الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ ﴿١٥٦﴾ أُولَـٰئِكَ عَلَيْهِمْ صَلَوَاتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۖ وَأُولَـٰئِكَ هُمُ الْمُهْتَدُونَ ﴿١٥٧﴾

দুর্দশা আঘাত করলে যারা সাথে সাথে বলে, “আমরা তো আল্লাহরই تعالى সম্পত্তি, আর অবশ্যই আমরা আল্লাহর تعالى কাছেই ফিরে যাচ্ছি।” এরাই হচ্ছে তারা, যাদের জন্য বিশেষভাবে তাদের প্রভুর পক্ষ থেকে অভিবাদন এবং অনুগ্রহ। আর এরাই তারা, যারা সঠিক পথ পেয়ে গেছে। [আল-বাক্বারাহ ১৫৬-১৫৭]

আগের প্রজন্মকে দুর্দশা-দারিদ্রতা, কষ্ট-যন্ত্রণা আঘাত করেছিল  (আর্টিকেলের বাকিটুকু পড়ুন)

পুরো মানবজাতি একসময় এক ধর্ম অনুসরণ করতো — আল-বাক্বারাহ ২১৩

বিংশ শতাব্দীতে একদল প্রত্নতত্ত্ববিদ এবং ইতিহাসবিদদের ব্যাপক অপপ্রচারনায় বিবর্তনবাদের মতোই বিতর্কিত একটি ধারণাকে সত্য বলে প্রচার করা হয়েছে। ধারণাটি হলো: মানবজাতি শুরু থেকেই নানা প্রাকৃতিক শক্তিকে পূজা করতো, মূর্তি পূজা করতো। একাধিক ঈশ্বরে বিশ্বাস ছিল মানুষের স্বাভাবিক বিশ্বাস। এক ঈশ্বরে বিশ্বাস ধর্মের বিবর্তনের মাধ্যমে পরে উদ্ভব হয়। অথচ Sir Charles Marston, যিত্নি একজন বিশ্বখ্যাত প্রত্নতত্ত্ববিদ, তার বইয়ে প্রমাণ দেখিয়েছেন যে, মানবজাতির প্রথম ধর্ম ছিল এক ঈশ্বরে বিশ্বাস বা এর খুব কাছাকাছি একটি বিশ্বাস।[১০] Dr. Stephen Langdon, অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর, সুমেরীয় এলাকা Kish খোঁড়াখুঁড়ির পর প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কার করে এই উপসংহারে পৌঁছেন যে, মানবজাতির ইতিহাস হচ্ছে এক ঈশ্বরবাদ থেকে বিকৃত হতে হতে চরম পর্যায়ের বহু ঈশ্বরবাদ এবং নানা ধরনের অশুভ শক্তিতে বিশ্বাস। একইসাথে তারা সবাই মৃত্যুর পরে অনন্ত জীবনে বিশ্বাস করতো। তার বই Semitic Religion-এ তিনি দেখান যে, প্রাচীন সুমেরীয় সভ্যতা সম্পর্কে ব্যাপক অপপ্রচারনা চালানো হলেও, তিনি সকল প্রমাণ দেখে নিশ্চিত যে, সুমেরীয় এবং সেমিটিক সভ্যতাগুলো একসময় এক ঈশ্বরে বিশ্বাস করতো, তারপরে তারা বহু ঈশ্বরবাদে ডুবে যায়।[১০]  

2_213_title

2_213

পুরো মানবজাতি একসময় এক ধর্ম অনুসরণ করতো। তারপর আল্লাহ تعالى নবীদের পাঠালেন যারা সুসংবাদ দেন এবং সাবধান করেন। তাদের মাধ্যমে কিতাব পাঠালেন, অকাট্য সত্য দিয়ে, যেন তারা মানুষের মাঝে মতভেদের মীমাংসা করতে পারেন। অথচ যাদেরকে পরিষ্কার প্রমাণ দেওয়া হয়েছিল, শুধু তারাই অন্যকে দমিয়ে রাখার মনোভাবের কারণে তা নিয়ে মতভেদে জড়িয়ে পড়ে। তারপরে আল্লাহ تعالى বিশ্বাসীদেরকে সঠিক পথ দেখান, সে সব ব্যাপারে, যা নিয়ে তারা মতভেদ তৈরি করেছিল। আল্লাহ تعالى যাকে চান, তাকেই পথ দেখান। [আল-বাক্বারাহ ২১৩]

আমাদেরকে মনে রাখতে হবে যে, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাস্তিক — এরা হচ্ছে একই আদমের تعالى বংশধর, আমাদের দূর সম্পর্কের ভাই-বোন। একদল প্রতারকের পাল্লায় পড়ে এদের অনেকে ভুল পথে চলে গেছে, যা তারা বুঝতে পারছে না। আমাদের কাজ হচ্ছে তাদেরকে সঠিক পথের দিকে ডাকা। এদের মধ্যে অনেকেই আছে, যারা কখনোই আমাদের কথা বিশ্বাস করবে না, উল্টো আমাদেরকে আক্রমণ করবে, প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। এরা কখনোই চায় না ইসলামের প্রসার হোক। এরা কাফির, এদেরকে আমরা ঘৃণা করি এবং এদের থেকে আমরা নিজেদেরকে সাবধান রাখবো, প্রয়োজনে এদের বিরুদ্ধে অস্ত্র ধরবো।

কিন্তু এদের মধ্যে অনেকেই আছে, যাদেরকে ইসলাম সুন্দর করে বুঝিয়ে একটু সময় দিলেই হবে, তারা মুসলিম হয়ে যাবে। তারা কাফির নয়, তারা শুধুই অমুসলিম বা আহ্লুল ফাতরাহ, ভবিষ্যতের সম্ভাব্য মুসলিম।[৩৪৫] এদেরই কেউ হয়ে যাবে অনেক বড় আলেম, যাদের কাছে গিয়ে শেষ পর্যন্ত আমরা—জন্মগত মুসলিমরাই—ইসলামের শিক্ষা নেবো। এরকম বহু উদাহরণ আমাদের চোখের সামনেই রয়েছে। বহু ইসলামিক স্কলার আগে অমুসলিম, এমনকি ইসলাম বিরোধীও ছিলেন। তারপরে তারা ইসলাম খুঁজে পেয়ে মুসলিম হয়ে, তাদের জীবন উৎসর্গ করে দিয়েছেন ইসলামের কাজে। তাই আমাদের কাজ হচ্ছে এই সব অহিংস অমুসলিমদেরকে একই আদমের সন্তান মনে করে, আন্তরিকতার সাথে সত্যের প্রতি আহ্বান জানানো।  (আর্টিকেলের বাকিটুকু পড়ুন)

যারা জেনেশুনে সত্য অস্বীকার করে, তাদের জন্যই এই দুনিয়াটাকে বিশেষভাবে আকর্ষণীয় করে সাজানো হয়েছে — আল-বাক্বারাহ ২১২

কিছু মানুষ আছে যাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে পার্টি, ভিডিও গেম, মুভি, প্রেম, ড্রিঙ্ক, নাচ, গান — এসব করে জীবনটা উপভোগ করা। এরা সকালে ঘুম থেকে উঠে পরিকল্পনা করে: আজকে কোথায় ঘুরতে যাবে, কোন রেস্টুরেন্টে গিয়ে বন্ধুদের সাথে খাবে, কোথায় গিয়ে আড্ডা দিবে, সাপ্তাহিক ছুটির দিনে কোথায় গিয়ে পার্টি করবে, সন্ধ্যায় কী সিরিয়াল দেখবে, রাতে কী মুভি দেখবে, সারারাত কী ভিডিও গেম খেলবে, কখন কোথায় দাঁড়িয়ে কী পোজ নিয়ে সেলফি তুলবে ইত্যাদি। এরা এই সব আমোদপ্রমোদের ব্যবস্থা সবসময় ধরে রাখার জন্য মরিয়া হয়ে যা করা দরকার তাই করে। এর জন্য সম্পর্ক, সমাজ, সংস্কৃতি, সততা, আদর্শ, বিবেক বিক্রি করে দিতে হলেও তা করবে। তবে সবার আগে তারা যা বিক্রি করে দেয়, তা হলো ইসলাম।

এরা যখন কোনো মুসলিম ভাই বা বোনকে দেখে, যারা তাদের মতো চিপা, খোলা জামা পরে ‘জীবনটা উপভোগ’ করে না, ভিডিও গেম, হিন্দি সিরিয়াল, মুভিতে ঘণ্টার পর ঘণ্টা বুঁদ হয়ে থাকে না, রেস্টুরেন্টে গিয়ে বাবা-মার কষ্টের অর্জন মুহূর্তের মধ্যে উড়িয়ে দিয়ে আসে না — তখন ভাবে, “ইস! জীবনটা কীভাবে এরা নষ্ট কর্‌তেসে? মোল্লাগুলো এদের ব্রেইন এমন ওয়াশ করে দিসে! মাথা এক্কেবারে গেসে। এরা কী আনস্মার্ট, ব্যাকডেটেড! হাজার বছর আগের গেঁয়ো আরবদের মতো লাইফস্টাইল এখনো এরা ফলো কর্‌তেসে।”—

2_212

যারা জেনেশুনে সত্য অস্বীকার করে, তাদের জন্যই এই দুনিয়াটাকে বিশেষভাবে আকর্ষণীয় করে সাজানো হয়েছে। বিশ্বাসীদেরকে এরা উপহাস করে। কিন্তু যারা আল্লাহর প্রতি সবসময় সাবধান থাকে, কিয়ামতের দিন তারা ওদের উপরে থাকবে —আল্লাহ যাকে চান তাকে এমন সামর্থ্য-সংস্থান দান করেন, যার কোনো হিসাবই হয় না। [আল-বাক্বারাহ ২১২]

2_212_title

কিন্তু এরপরেও কিছু মানুষ আছেন যারা সমাজ, সংস্কৃতি, সম্মান, সম্পদ, ক্ষমতা, স্ট্যাটাস, ‘লোকে কী বলবে’ এসবের থেকে আল্লাহকে تعالى বেশি ভালবাসতে পেরেছেন। তাদের কথার ধরণ, পোশাকের ধরণ, বন্ধু-বান্ধবদের প্রকৃতি, ঘরের আসবাবপত্র, লাইব্রেরিতে সাজিয়ে রাখা বইগুলো, ফেইসবুকের স্ট্যাটাস, মোবাইল ফোনের অ্যাপসগুলো—এই সবকিছু দেখলে বোঝা যায় যে: এদের জীবনে কোনো একটা বিরাট উদ্দেশ্য আছে এবং এরা সেই ব্যাপারে খুবই সিরিয়াস। এরা শপিং মলে ঘণ্টার পর ঘণ্টা বেহুদা ঘুরে বেড়ান না, প্রতিদিন ফোনে দুই ঘণ্টা গল্প করেন না, দিনে তিনটা হিন্দি সিরিয়াল দেখেন না, ফেইসবুকে ঘণ্টার পর ঘণ্টা হাঁ করে তাকিয়ে থাকেন না, রাস্তা ঘাটে বসে পুরো সময়টা মোবাইল ফোনে Angry Birds খেলেন না। এদের ভাবসাব পুরোই আলাদা। একদল মানুষ এদেরকে নিয়ে হাসিঠাট্টা করে, এদেরকে নানা ধরনের নাম দেয়: মোল্লা, নিনজা, তালেবান, হুজুর। কিন্তু আল্লাহ تعالى এদের সম্পর্কে বলেছেন—  (আর্টিকেলের বাকিটুকু পড়ুন)

ততক্ষণে সব শেষ হয়ে যাবে — আল-বাক্বারাহ ২১০-২১১

আজকাল সুধীবৃন্দ প্রশ্ন করেন, “সত্যিই যদি আল্লাহ বলে কেউ থাকে, তাহলে তিনি আমাদের সাথে কথা বলেন না কেন? আমি তো কোনোদিন কোনো অলৌকিক ঘটনা ঘটতে দেখলাম না? প্রমান কী যে, আল্লাহ বলে আসলেই কেউ আছেন?” প্রথমত, তাদেরকে অভিনন্দন! তারা এমন একটি জটিল, আধুনিক, যুগোপযোগী প্রশ্ন আবিষ্কার করেছেন, যা ১৪০০ বছর আগে আরবের মরুভূমিতে ঘুরে বেড়ানো যাযাবর, অশিক্ষিত, অসামাজিক বেদুইনরা রাসুলকে عليه السلام করেছিল। শুধু তাই না, তাদের আগেও নবীদেরকে একই প্রশ্ন করা হয়েছিল। এর উত্তর আল্লাহ تعالى কু’রআনেই দিয়ে দিয়েছেন—

2_210_title

2_210

ওরা কি অপেক্ষা করছে যে, ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ تعالى নিজেই মেঘের ছায়ায় ওদের সামনে চলে আসবেন? —ততক্ষণে সব শেষ হয়ে যাবে। সবকিছু আল্লাহরই تعالى কাছে ফিরিয়ে নেওয়া হবে। [আল-বাক্বারাহ ২১০]

যারা ঠিক করে রেখেছে যে, কোনো অলৌকিক কিছু দেখলে তবেই ইসলাম ধর্মকে সত্যি ধর্ম বলে মনে-প্রাণে বিশ্বাস করবে, ঠিকমতো ধর্ম মানা শুরু করবে, তারা সাবধান! একইসাথে যারা ভাবছেন, এই শেষবারের মতো ঘুষ দিয়ে প্রমোশনটা নিয়ে নেই, তারপরে সব বন্ধ করে একদম ভালো মুসলিম হয়ে যাবো। শুধু এই বাড়িটা সুদের লোণ নিয়ে কিনে নেই, এরপরে আর কখনো কোনো খারাপ কাজ করবো না, আগামি বছরই হাজ্জ করে নেব… —এরা সাবধান! সত্যিই যেদিন ভয়ঙ্কর সব অলৌকিক ঘটনা ঘটা শুরু হবে, সেদিন অনেক দেরি হয়ে যাবে। তখন তাড়াতাড়ি করে সত্যিকারের মুসলিম হওয়ার চেষ্টা করে কোনো লাভ হবে। ঘণ্টা বেজে গেছে, পরীক্ষা শেষ। আরেকটু লেখার জন্য হাজার কাকুতি মিনতি করে কাগজ টানাটানি করে লাভ হবে না।

এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য একটা পরীক্ষা: আমরা আল্লাহকে تعالى নিজের চোখে না দেখে, তাঁর تعالى কথা নিজের কানে না শুনে, শুধুই নিজের বিবেক-বুদ্ধি খাঁটিয়ে, কুর’আন পড়ে, ইসলামকে সত্য ধর্ম হিসেবে মেনে নিতে পারি কিনা, এবং সে অনুযায়ী নিজের জীবনকে পরিবর্তন করতে পারি কিনা —সেটার পরীক্ষা। আমাদেরকে কোনো ম্যাজিক দেখানো হবে না, কোনো অলৌকিক কিছু এসে বলবে না মুসলিম হতে। কুর’আন দেওয়া হয়েছে, মাথা ভর্তি নিউরন দেওয়া হয়েছে, এগুলোই যথেষ্ট বোঝার জন্য যে, ইসলাম একটি সত্য ধর্ম, আল্লাহ تعالى সত্যিই আছেন। কেউ যদি এরপরেও প্রশ্ন করতে থাকে, “না দেখে কোনো কিছু বিশ্বাস করবো কেন? প্রমাণ কি যে ইসলাম সত্যি ধর্ম?” —তাহলে তাদের সমস্যা আসলে প্রমাণ বা কারণের অভাব নয়, সমস্যা হচ্ছে তারা নিজেদেরকে কত বড় মনে করে এবং তারা দুনিয়া কতখানি উপভোগ করতে চায়, সেখানে।  (আর্টিকেলের বাকিটুকু পড়ুন)

এমন মানুষও আছে, যে আল্লাহকে ﷻ অনেক খুশি করার চেষ্টায় নিজেকে পুরোপুরি নিবেদিত করে দেবে — আল-বাক্বারাহ ২০৭-২০৯

ধরুন আপনি সিদ্ধান্ত নিলেন যে, আপনি কাজের পাশাপাশি সন্ধ্যায় ইউনিভারসিটি গিয়ে পার্টটাইম মাস্টার্স বা পিএইচডি করবেন। আপনার পরিবার আপনার এই সিদ্ধান্ত শুনে বড়ই খুশি হবে। বংশে একজন মাস্টার্স/পিএইচডি করা ছেলে/মেয়ে থাকবে, কী সৌভাগ্যের ব্যাপার! ক্লাসে যাওয়ার আগে আপনার জন্য নাস্তা টেবিলে রাখা থাকবে। ক্লাস করে এসে আপনি যেন শান্তিতে ঘুমোতে পারেন, সেজন্য বাচ্চাদেরকে আগেই ঘুম পাড়িয়ে রাখা হবে। মেহমানরা বেড়াতে এসে যেন আপনার পড়াশুনায় ক্ষতি না করে, সেজন্য চৌদ্দগুষ্টিতে সাবধান নোটিস চলে যাবে। কেউ যদি এসেও পড়ে, আপনি দেখা করতে না আসলে কোনো সমস্যা নেই, কারণ আপনার পরীক্ষা চলছে। আপনার পরীক্ষার সময় বাড়িতে কারফিউ পড়ে যাবে। কেউ জোরে টিভি ছাড়বে না, ফোনে গল্প করবে না, আপনাকে যথাসাধ্য সবরকম শান্তির ব্যবস্থা করে দেওয়া হবে। কিছুক্ষণ পর পর নাস্তা এবং চা আসতে থাকবে। একসময় আপনি গ্রাজুয়েট করবেন, আপনার স্বামী-স্ত্রী-বাবা-মা গর্ব করে সবার কাছে আপনার অর্জনের কথা বলবে।

কিন্তু ধরুন আপনি সিদ্ধান্ত নিলেন যে, কাজের পাশাপাশি আপনি একটা ইসলামিক ডিগ্রির জন্য পড়াশুনা করবেন, বা এলাকার মুসলিম ভাইবোনদের সাথে নিয়মিত ইসলামি আলোচনায় অংশ নেবেন। আপনার পরিবারের সদস্যরা এই কথা শোনার পর আপনার উপর শুরু হবে তাদের যাবতীয় দাবি এবং অভিযোগের বৃষ্টি। এমনিতেই কাজের বাইরে আপনাকে কম পাওয়া যায়, এখন কেন আরও কম পাওয়া যাবে? যেই কাজ করতে আপনি বাধ্য নন, কেন আপনি সেই কাজের পিছনে এত সময় দেবেন? এগুলো না করে শুধু নামাজ-রোজা করলে ক্ষতি কী হবে? আমরা কী মুসলিম না? এগুলো না করলে কী জান্নাতে যাওয়া যায় না? —এরকম হাজারো প্রতিকূলতার মধ্যে আপনি কোনোমতে সবাইকে দিনের পর দিন ম্যানেজ করে, নিয়মিত তাদের কটু কথা শুনে হয়তো সপ্তাহে একদিন, দু’দিন করে ইসলামের জন্য পড়াশুনা করবেন, কোনো ইসলামি আলোচনা, সেচ্ছাসেবী কাজে মাসে এক-দুইবার অংশ নেবেন। কিন্তু আপনার এই কাজে সাহায্য করার জন্য কেউ টিভি দেখা কমিয়ে দেবে না, ফোনে গল্প করা বন্ধ করবে না, আপনার পড়ার সময় বাচ্চাগুলোকে অন্য ঘরে খেলতে নিয়ে যাবে না। আপনার পরীক্ষাই চলুক, কোনো জরুরি প্রোগ্রামই থাকুক, বা রংপুরে কম্বল বিতরণের দায়িত্বই থাকুক না কেন, বাসায় কোনো মুরব্বি আত্মীয় আসলে, শ্বশুর-শাশুড়ি আসলে, বাচ্চাদের পরীক্ষা চললে কেউ আপনাকে একটুও ছাড় দেবে না। আপনাকে তখন সব বাদ দিয়ে সামাজিকতা করতে হবে। বরং যখন আপনার পড়াশুনার বেশি চাপ যাবে, বা ইসলামি কাজে একটু বেশি সময় দিতে হবে, তখনি আপনার কাছের জনের মাথা বেশি গরম হয়ে যাবে, নিয়মিত ঝগড়া শুরু হবে। আত্মীয়স্বজন নিয়মিত আপনাকে ফোন করে আবার ‘সাধারণ মুসলিম’ হয়ে যাওয়ার জন্য বার বার আপনাকে বোঝাবে। কবে কোন মুসলিমকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল, জেলে নিয়ে কীভাবে পায়ের নখ তুলে নির্যাতন করেছিল, কোন ইসলামি দল কবে কোন নিরীহ মুসলিমকে ঘোল খাইয়েছিল —এই সব বলে আপনাকে নিয়মিত ভয় দেখাবে।

এইসব হাজারো ঝড়-ঝাপটা, প্রতিকূলতার মধ্যেও আপনি দাঁতে দাঁত চেপে ধৈর্য ধরে প্রতিদিন হাসিমুখে চেষ্টা করে যান। কারণ আপনার মতো মানুষদের কথাই আল্লাহ تعالى গর্ব করে কু’রআনে বলেছেন—

2_207

এমন মানুষও আছে, যে আল্লাহকে تعالى অনেক খুশি করার চেষ্টায় নিজেকে পুরোপুরি নিবেদিত করে দেবে। আল্লাহ تعالى তার বান্দাদের প্রতি অত্যন্ত মমতাবান। [আল-বাক্বারাহ ২০৭]

2_207_title

এই আয়াতে আল্লাহ تعالى বলছেন যে, এমন মানুষ আছে, যারা يَشْرِى ইয়াশরি অর্থাৎ নিজেকে বিক্রি করে দেবে। সে নিজের সময়, মেধা, সম্পদকে বিক্রি করবে। আমরা প্রতিদিন জীবনের ১০-১২ ঘণ্টা বিক্রি করে দেই অফিসে, ব্যবসায়, পড়াশুনায়, যেন একসময় গিয়ে ব্যাংকে কিছু টাকা পেতে পারি। এভাবে আমরা প্রতিনিয়ত নিজের সত্তাকে বিক্রি করি, যেন এর বিনিময়ে কিছু না কিছু দুনিয়াতে পেতে পারি। এই আয়াতে আল্লাহ تعالى আমাদেরকে এমন একজনের কথা বলছেন, যে তার নিজের সময়, সম্পদ, মেধা, এমনকি দরকার পড়লে নিজের দেহকেও বিক্রি করে দেবে আল্লাহর مَرْضَات মারদাত অর্থাৎ সন্তুষ্টি পাওয়ার আশায়। তবে শুধুই সন্তুষ্টি বা رضا পাওয়ার আশায় নয়, বরং مَرْضَات মারদা-ত, অত্যন্ত সন্তুষ্টি পাওয়ার আশায়। সে মনে প্রাণে চায় যেন আল্লাহ تعالى তার উপর অনেক খুশি হন। এর জন্য সে যে কোনো ত্যাগ করতে রাজি।  (আর্টিকেলের বাকিটুকু পড়ুন)

মানুষের মাঝে এমন লোক আছে, জীবন সম্পর্কে যার দৃষ্টিভঙ্গি শুনলে তুমি মুগ্ধ হবে — আল-বাক্বারাহ ২০৪-২০৬

আগামী নির্বাচনের একজন প্রতিদ্বন্দ্বী আলহাজ্ব চৌধুরী সাহেব মসজিদে জুমুআহ’য় মাইক নিয়ে দাঁড়িয়েছেন। নির্বাচনে দেওয়া কিছু প্রতিশ্রুতির ব্যাপারে তিনি কথা বলবেন, “ভাই সব, আমি আপনাদের এলাকারই সন্তান। এই এলাকার আলো, মাটি, বাতাস খেয়ে আমি বড় হয়েছি। আমি এই বছর হজ্জে গিয়ে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করেছি, আমাকে তিনি যেন এলাকার খেদমত করার সম্মান দেন। আপনারা যদি আমাকে সুযোগ দেন, তাহলে আমি এই এলাকার চেহারা পালটিয়ে দেবো ইন-শাআ-আল্লাহ। এলাকায় এতিমখানা হবে, মাদ্রাসা হবে, এই মসজিদের উপরে দুই তলা হবে সবার আগে। এলাকায় আমি নষ্ট সংস্কৃতি মোটেও ঢুকতে দেবো না। এলাকার ক্যাবল অপারেটরদের সব হিন্দি চ্যানেল বন্ধ করে দিতে বলবো। আমি আল্লাহর تعالى শপথ করে বলছি, আমাদের এই এলাকা দুই বছরের মধ্যে হয়ে যাবে পবিত্র মদিনা শহরের এক প্রতিচ্ছবি।” —বিপুল করতালি এবং ‘আল্লাহু আকবার’ এর মধ্য দিয়ে তার ভাষণ শেষ হয়।

2_2042_205

মানুষের মাঝে এমন লোক আছে, জীবন সম্পর্কে যার দৃষ্টিভঙ্গি শুনলে তুমি মুগ্ধ হবে। সে আল্লাহর تعالى শপথ নিয়ে বলে তার মনে কী আছে। অথচ দেখা যায় সে একজন চরম ঝগড়াটে প্রতিদ্বন্দ্বী। যখন সে কাজে ফিরে যায়, সে দ্রুত চেষ্টা করে যেন অনিষ্ট করতে পারে, যেন ধ্বংস করতে পারে শস্য ফলন এবং ভবিষ্যৎ প্রজন্মকে। আল্লাহ تعالى কোনো ধরনের অনিষ্ট করা পছন্দ করেন না। [আল-বাক্বারাহ ২০৪-২০৫]

নির্বাচন শেষ। চৌধুরী সাহেব জয়ী হয়েছেন। তার আলিশান ড্রয়িং রুমে তিনি তার ‘সোনার ছেলেদের’কে রাতের পার্টির আয়োজনের ব্যাপারে জিজ্ঞেস করছেন, “রাতে ফাইভ স্টার হোটেলের সব ব্যবস্থা ঠিক আছে? মন্ত্রী সাহেব আসবেন ঠিক আটটায়। বিদেশি গায়িকারা যেন আগে থেকেই গান শুরু করে না দেয়। কাস্টমস থেকে রঙিন পানি ছাড়িয়ে নিয়ে এসেছিস তো? স্যার কিন্তু বিদেশি ব্র্যান্ড ছাড়া কিছু পান করেন না। আর এলাকার ডেভেলপারদেরকে আগামীকাল ডাক। এলাকায় যত কাজ হচ্ছে, তার সবগুলোর তালিকা চাই। কে আমাকে কত দিবে, তার উপর নির্ভর করবে, কে কাজ চালিয়ে যেতে পারবে। আর আমার প্রতিদ্বন্দ্বীর ড্রাইভারটা গত কালকে আমাকে দেখে সালাম দেয়নি। ওর একটা পা ভেঙ্গে দিয়ে আয়।”

2_204-205

  (আর্টিকেলের বাকিটুকু পড়ুন)

অনেকে আছে যারা শুধুই চায়, “ও রব্ব, আমাদেরকে দুনিয়াতে দিন” — আল-বাক্বারাহ ২০০-২০২

আমরা যখন হাজ্জ করতে যাই, আমাদের উদ্দেশ্য থাকে কীভাবে আমরা আল্লাহকে تعالى খুশি করতে পারি, যেন তিনি আমাদেরকে জান্নাত দেন। কিন্তু অনেক সময় দেখা যায়, অনেকে হাজ্জে যান, কারণ তার দুনিয়াতে অনেক কিছু দরকার, এবং তিনি শুনেছেন হাজ্জে গিয়ে চাইলে নাকি সব পাওয়া যায়। যার ফলে তার হাজ্জে যাওয়াটা হয়ে যায়, মন্ত্রীর কাছে গিয়ে তদবির করার মতো একধরনের তদবির অনুষ্ঠান। হাজ্জে গিয়ে তার দু’আ হয়, “ও আল্লাহ, تعالى আমার ব্যবসাটা ভালো করে দিন, আমাকে চাকরিতে প্রমোশন দিন। আমাকে একটা বাড়ি কিনতে দিন। আমার ছেলেমেয়েকে বিদেশে পাঠাতে দিন। আমার জমিগুলোকে নিরাপদ রাখুন। আমার স্ত্রীর অত্যাচার দূর করে দিন। আমার ডায়াবেটিস ঠিক করে দিন।…” —অবশ্যই এগুলো চাওয়াটা দোষের নয়, কিন্তু আমাদেরকে বুঝতে হবে: এই মহাবিশ্বে আমাদের অস্তিত্বের উদ্দেশ্য কী। কেন আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠানো হয়েছে। আমরা যদি দুনিয়ার পেছনে দৌড়াতে গিয়ে এই বিরাট ব্যাপারটাকে বেশি গুরুত্ব না দেই, ভুলে যাই, হাজ্জের মতো এত বড় একটা সুযোগ পেয়েও উপলব্ধি না করি, তাহলে সর্বনাশ হয়ে যাবে, কারণ আল্লাহ تعالى বলেছেন—

2_200

হাজ্জের অনুষ্ঠানগুলো শেষ করার পর, আল্লাহকে تعالى বেশি করে মনে করবে, যেভাবে তোমাদের বাপদাদাদের মনে করো। না, বরং তারচেয়ে বেশি করে! কারণ অনেকে আছে যারা শুধুই চায়, “ও রব্ব, আমাদেরকে দুনিয়াতে দিন” —এদের জন্য পরকালে বিন্দুমাত্র কোনো ভাগ থাকবে না। [আল-বাক্বারাহ ২০০]

আগেকার আমলে হাজ্জ শেষ হওয়ার পর হাজ্জিরা একসাথে বসে তাদের বাপ-দাদাদের কৃতিত্ব নিয়ে গল্প করতো —কে কবে কাকে কত খাইয়েছে, কত সাহায্য করেছে, কত জমিজমা করেছে, কত যুদ্ধ করেছে, কত বীর পদক পেয়েছে ইত্যাদি।[১২][১৪][৬] আজকের দিনে আমরা বাপ-দাদাদের নিয়ে এভাবে গর্ব করি না। আমাদের গল্পগুলো হয়ে গেছে: কার বাবা মন্ত্রী, কার দাদা জমিদার ছিলেন, কে সৈয়দ বংশের, কার চাচা হাজ্জ কাফেলার চেয়ারম্যান ইত্যাদি। হাজ্জের মতো এত মূল্যবান সময়গুলো আমরা পার করি এসব খোশ গল্প করে।  (আর্টিকেলের বাকিটুকু পড়ুন)

বুদ্ধিমানেরা: আমার প্রতি সাবধান! — আল-বাক্বারাহ ১৯৬-১৯৯

সূরা আল-বাক্বারাহ’র ধারাবাহিক এই আয়াতগুলোতে আল্লাহ عز وجل আমাদেরকে হাজ্জের সম্পর্কে শিক্ষা দেবেন, যেগুলো শুধু হাজ্জেই নয়, বরং প্রতিটি মুসলিমের জন্য সারাজীবনের শিক্ষা—

2_196

তোমরা হাজ্জ এবং উমরা ঠিকভাবে সম্পন্ন করো আল্লাহর উদ্দেশ্যে । কিন্তু যদি তা করতে বাঁধা পাও, তাহলে তোমাদের জন্য যা সহজ, তা কুরবানি করো। আর যতক্ষণ না কুরবানি যথাস্থানে না পৌঁছায়, ততক্ষণ পর্যন্ত মাথা কামাবে না। তোমাদের মধ্যে কেউ অসুস্থ থাকলে, বা মাথার ত্বকে কষ্ট থাকলে, সে তার বদলে রোজা রাখবে, বা দান করবে, অথবা কুরবানি করবে। তারপর যখন তোমরা নিরাপদ অবস্থায় যাবে, তখন যদি কেউ একসাথে উমরা এবং হাজ্জ করে শেষ করতে চায়, তাহলে তার জন্য সহজ এমনকিছু সে কুরবানি করবে। যদি তা সম্ভব না হয়, তাহলে সে হাজ্জের সময় তিন দিন রোজা রাখবে, এবং বাড়ি ফিরে যাওয়ার পর সাতদিন রোজা রাখবে, এভাবে মোট দশদিন হবে। —এই নিয়মগুলো তাদের জন্য, যাদের নিকটজনেরা মাসজিদুল হারামের আশেপাশে বসবাস করে না। আল্লাহর প্রতি সাবধান থাকো, আর জেনে রেখো: আল্লাহ খুবই কঠিন শাস্তি দেন। [আল-বাক্বারাহ ১৯৬]

তোমরা হাজ্জ এবং উমরা ঠিকভাবে সম্পন্ন করো আল্লাহর عز وجل উদ্দেশ্যে

এখানে আল্লাহ عز وجل বিশেষভাবে বলছেন যে, হাজ্জ এবং উমরা করো আল্লাহর عز وجل উদ্দেশ্যে। আল্লাহ عز وجل শুধুই আমাদেরকে বলতে পারতেন, ‘হাজ্জ এবং উমরা ঠিকভাবে সম্পন্ন করো’। কিন্তু তিনি যোগ করেছেন, “আল্লাহর عز وجل উদ্দেশ্যে”। প্রশ্ন আসে, আল্লাহ عز وجل ছাড়া আর কোনো উদ্দেশ্যে কি হাজ্জ বা উমরা হয়?

চৌধুরী সাহেব বুঝতে পারলেন, এলাকার মানুষের কাছে তার জনপ্রিয়তা বাড়ানোর জন্য এবং আগামী ইলেকশনে জেতার জন্য তার নামের আগে ‘আলহাজ্ব’ লাগানোটা জরুরি হয়ে পড়েছে। তার প্রতিদ্বন্দ্বী গতবার ইলেকশনের আগে হাজ্জ করে এসে, আলহাজ্ব টাইটেল লাগিয়ে ব্যাপক জনপ্রিয় হয়ে গেছে। মানুষ কেন জানি তার আলহাজ্ব উপাধি দেখেই তার উপর বেশি ভরসা করা শুরু করে দিয়েছে। ইলেকশনের পোস্টারগুলোতে তার নামের আগে বড় করে আলহাজ্ব লেখা থাকে, আর চৌধুরী সাহেবের নামের আগে কিছু থাকে না, ব্যাপারটা বড়ই চোখে লাগে। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, জলদি হাজ্জ করে এসে নতুন করে ইলেকশনের পোস্টার ছাপাবেন। তাহলে এইবার আলহাজ্ব টাইটেলের সুবাদে তার ইলেকশনে জেতা আর কেউ ঠেকাতে পারবে না।  (আর্টিকেলের বাকিটুকু পড়ুন)

নিজেরাই নিজেদেরকে ধ্বংসের পথে ছুঁড়ে দেবে না — আল-বাক্বারাহ ১৯৫

সূরা বাক্বারাহ’র এই আয়াতে আল্লাহ تعالى আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ আদেশ দেবেন, যা প্রতিটি মুসলিমের উচিত প্রতিদিন সকালে উঠে নিজেকে মনে করিয়ে দেওয়া। দরকার হলে মোবাইল ফোনে, কম্পিউটারে ওয়ালপেপার সেট করে রাখা। এই আয়াতগুলো আমাদেরকে বিরাট সব শিক্ষা দেয়, যা মুসলিম জাতি যদি নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে পারতো, তাহলে আজকে তাদের এত হতাশাকর পরিস্থিতিতে পড়তে হতো না—

2_195_title

2_195

আল্লাহর تعالى পথে খরচ করো। আর নিজেরাই নিজেদেরকে ধ্বংসের পথে ছুঁড়ে দেবে না। ভালো কাজ সুন্দরভাবে করো। যারা ভালো কাজ সুন্দরভাবে করে, নিঃসন্দেহে আল্লাহ تعالى তাদেরকে ভালবাসেন। [আল-বাক্বারাহ ১৯৫]

আল্লাহর تعالى পথে খরচ করো

আল্লাহর تعالى পথে খরচ বহুভাবে করা যায়। ইসলামের প্রচারে সাহায্য করতে খরচ করা, নিজে ইসলাম নিয়ে পড়াশুনা করতে খরচ করা, অভাবী প্রতিবেশী, আত্মীয়, এতিম, অসহায় মানুষদের জন্য খরচ করা, পরিবারের জন্য খরচ করা[৩৩৭] — এসব কিছুই আল্লাহর تعالى পথে খরচ করার অন্তর্ভুক্ত। একইসাথে দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা করতে চেষ্টা করে এমন সত্যিকারের ইসলামি দলকে সাহায্য করা, মানুষকে ইসলামের প্রতি রাজনৈতিক সমর্থন দিতে আগ্রহী করা ইত্যাদি নানা রাজনৈতিক উদ্দেশ্যেও খরচ করা যায়। মুসলিমদেরকে শত্রুদের হাত থেকে রক্ষা করতে, অত্যাচারিত মুসলিমদের পাশে দাঁড়াতে খরচ করাও আল্লাহর تعالى পথে খরচ করার অন্তর্ভুক্ত।[১১]

এই আয়াতের আগের কয়েকটি আয়াত যুদ্ধ সম্পর্কিত। এখানে আল্লাহ تعالى আমাদেরকে তাঁর تعالى পথে খরচ করতে বলছেন, কারণ যুদ্ধ করতে গেলে সম্পদের দরকার। যুদ্ধের প্রয়োজনীয় সাজ-সরঞ্জাম তৈরি করতে এবং কিনতে বিপুল পরিমাণ অর্থ প্রয়োজন হয়। একই সাথে যুদ্ধ চলাকালীন সময়েও প্রতিদিন প্রচুর খরচ করতে হয় বাহিনীর খাবার, বাসস্থান, চিকিৎসা, অস্ত্র, যানবাহনের যোগান দিতে। যদি মুসলিমরা যুদ্ধের জন্য অর্থ খরচ না করে, তাহলে যুদ্ধ চলবে কীভাবে?  (আর্টিকেলের বাকিটুকু পড়ুন)