বাকারাহতে এই কয়েকটি আয়াতে আল্লাহ تعالى আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ উপদেশ দেবেন—
দৃঢ়ভাবে নামায প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো, আর যারা নামাযে নত হয় (রুকু), তাদের সাথে নত হও। [বাকারাহ ৪৩]
দেখুন, আল্লাহ تعالى কিন্তু এখানে বলেননি, “নামায পড়ো”, বরং তিনি বলেছেন, “নামায প্রতিষ্ঠা করো।” أَقِيمُوا۟ এসেছে قوم (কু’মু) থেকে যার অর্থ দাঁড়ানো, প্রতিষ্ঠা করা।
প্রাচীন আরবরা যখন কোনো শক্ত পিলার স্থাপন করত, বা শক্ত দেয়াল তৈরি করত, তার জন্য তারা কু’মু শব্দটি ব্যবহার করত। এখানে কু’মু ব্যবহার করে আল্লাহ تعالى আমাদেরকে বলছেন যে, আমাদের প্রতিদিনের রুটিনের মধ্যে পাঁচটি শক্ত পিলার দাঁড় করাতে হবে। এবং সেই পিলারগুলো কোনোভাবেই নাড়ানো যাবে না। আমাদের পড়ালেখা, কাজ, খাওয়া, বিনোদন, ঘুম—সবকিছু এই পিলারগুলোর আশপাশ দিয়ে যাবে। আমাদের দৈনন্দিন রুটিনে নামায তার জায়গায় ঠিক ভাবে দাঁড়িয়ে থাকবে, কোনোভাবেই তাদেরকে নড়ানো যাবে না।[১] (আর্টিকেলের বাকিটুকু পড়ুন)











