যারা মানুষের চিন্তার ক্ষমতার বাইরে এমন সব ব্যাপারে বিশ্বাস করে – বাকারাহ ৩

এর আগের আয়াতে আল্লাহ تعالى আমাদেরকে বলেছেন যে, কুর’আন পড়ে যদি আমরা কোনো লাভ পেতে চাই, তাহলে আমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে তাকওয়া: আল্লাহর تعالى প্রতি পূর্ণ সচেতনতা—এটা বিশ্বাস করা যে আমার দিকে সবসময় ক্যামেরা এবং মাইক্রোফোন তাক করে রাখা হয়েছে। আমি যা বলছি, যা করছি, যেদিকে তাকাচ্ছি, যেসব বদ চিন্তা করছি, তার সবগুলোই রেকর্ড করা হচ্ছে এবং একদিন আল্লাহর تعالى সামনে আমার সব কুকর্ম রিপ্লে করে দেখানো হবে। যতক্ষণ আমাদের ভিতরে এই তাকওয়া না আসছে, ততক্ষণ কুর’আন পড়ে আমরা সঠিক পথনির্দেশ পাব না। আমরা এক লাইন কুর’আন পড়ব, আর দশটা প্রশ্ন করব: “এরকম কেন হলো? ওরকম কেন হলো না? না, এটা তো ঠিক হলো না? ”

এর পরের আয়াতে আল্লাহ‌ تعالى আমাদেরকে মুত্তাকী (আল্লাহর تعالى প্রতি পূর্ণ সচেতন) হওয়ার জন্য শর্তগুলো সম্পর্কে বলছেন—

  (আর্টিকেলের বাকিটুকু পড়ুন)

কু’রআন পড়ে কোনো লাভ হবে না, যদি… – বাকারাহ ১-২

Quran-and-Science

সূরা আল-বাক্বারাহ যারা ধৈর্য নিয়ে পুরোটা একবার পড়েছেন, তারা দেখবেন, এতে কু’রআনের এমন কোনো বিষয় নেই, যা নিয়ে কিছুটা হলেও বলা হয়নি। আপনি যদি আল-বাক্বারাহ পুরোটা একবার ভালো করে বুঝে থাকেন, তাহলে আপনি সহজেই অমুসলিম বা নাস্তিকদের সাথে যুক্তিতর্কে যেতে পারবেন এবং ইসলাম নিয়ে কাফিরদের যে সব বহুল প্রচলিত অভিযোগ, অশ্লীল উদাহরণ, ভুল ধারণা, ইসলামের উপর আক্রমণ —তা অনেকখানি মোকাবিলা করতে পারবেন। একইসাথে মানুষের জীবনে নিত্যদিনের কষ্ট, হতাশা, অবসাদ, অতৃপ্তি ইত্যাদি মানসিক সমস্যার যথাযথ সাইকোলজিক্যাল সমাধানও আপনি সুরা আল-বাক্বারাহ’তেই পেয়ে যাবেন।

এই সূরাটি পুরো কু’রআনের একটি সারাংশের মতো। মু’মিন হতে হলে নিজের মধ্যে কী কী পরিবর্তন আনতে হবে, কাফির কারা, মুশরিকদের সংজ্ঞা কী (মু’মিন এবং কাফির-এর সংজ্ঞা নিয়ে আমাদের মধ্যে ব্যাপক ভুল ধারণা আছে), আগেকার জাতিগুলো কী ধরনের ভুল করে গেছে, আমাদের কী ধরনের ভুল করা থেকে দূরে থাকতে হবে, যাতে করে আমরা আগেকার জাতিদের মতো শাস্তি না পাই; সালাত, সিয়াম, হাজ্জ, যাকাতের গুরুত্ব, নবীদের عليه السلام ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা; কখন কাফিরদের সাথে যুদ্ধ করা যাবে, কখন যাবে না—এমন কিছু নেই যা নিয়ে এই সূরায় কিছুটা হলেও বলা হয়নি।

2_1

আলিফ – লাম – মীম

কু’রআনের এই আয়াতগুলো নিয়ে অনেক মতবাদ রয়েছে। সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মতবাদ হলো—এগুলো কেন আল্লাহ تعالى কু’রআনে দিয়েছেন, সেটা এখনো মানবজাতি সন্দেহাতীতভাবে বের করতে পারেনি। আল্লাহ تعالى এই অদ্ভুত শব্দগুলো দিয়ে যেন আরবদের চ্যালেঞ্জ করছিলেন যে, “দেখো, কু’রআন তোমাদেরই আরবি ভাষায় নাজিল হয়েছে, কিন্তু এর মধ্যে এমন কিছু রয়েছে, যা বের করার মতো যথেষ্ট পর্যায়ের বুদ্ধিমত্তায় এখনো তোমরা পৌঁছাতে পারোনি। যদি পারো তো বের করো।” এভাবে তিনি আমাদের বুদ্ধিমত্তা এখনো কোথায় আছে, সে ব্যাপারে সাবধান করে দিচ্ছেন, যাতে করে আমরা নিজেদের দুর্বলতা উপলব্ধি করে বিনয়ের সাথে কু’রআন পড়ি।  (আর্টিকেলের বাকিটুকু পড়ুন)

আমার কাজে লাগবে এমন কিছু কু’রআনে আছে কি?

baqarah-verseকু’রআন সম্পর্কে একটি প্রচলিত ধারণা হল এটি একটি উচ্চ মার্গের ধর্মীয়, নৈতিক, ঐতিহাসিক বই, যাতে মানুষের জন্য সবচেয়ে বড় বড় জটিল ব্যাপারগুলোই শুধুমাত্র বলা আছে। দৈনন্দিন জীবনে কাজে লাগে এমন সাধারণ ব্যাপারগুলোর জন্য কু’রআন নয়। যেমন: আমরা কীভাবে কথা বলব, কীভাবে বেড়াতে যাবো, কীভাবে বাচ্চাদেরকে বিছানা দিবো —এসব খুঁটিনাটি সাধারণ দৈনন্দিন ব্যাপারের জন্য কু’রআন নয়। এই ধারণার কারণে অনেকেই কু’রআন থেকে এসব না শিখে, আনুষঙ্গিক কিছু ধর্মীয় বই, মনীষীর জীবনী ইত্যাদি পড়ে অনেক সময় নানা ধরণের বিতর্কিত উপদেশ শিখে বিভ্রান্ত হয়ে নিজের, পরিবারের, সমাজের ক্ষতি ডেকে আনেন; যেখানে কিনা স্বয়ং আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন—

  (আর্টিকেলের বাকিটুকু পড়ুন)

পিঁপড়া – আন-নামল ১৮

কু’রআনের আয়াতগুলো ভাষাতত্ত্ববিদদের জন্য তথ্যের খনি। আল্লাহ تعالى খুব সাধারণ দেখতে কিছু আয়াতে, সাধারণ কিছু গল্প বা কথোপকথনের মধ্য দিয়েই অসাধারণ সব তথ্য প্রকাশ করেন। যেমন, নিচের আয়াতটি দেখুন যেখানে আল্লাহ تعالى আমাদেরকে একটি স্ত্রী পিঁপড়ার একটি মাত্র কথার মধ্য দিয়ে আমাদেরকে পিঁপড়াদের সম্পর্কে কত ধরণের তত্থ্য দিয়েছেনঃ

আর যখন তারা পিঁপড়াদের উপত্যকায় পৌছিয়েছিল, একটি পিঁপড়া(স্ত্রী) বলেছিল, “হে পিঁপড়ারা, তোমাদের ঘরগুলোতে প্রবেশ কর, যাতে করে সুলায়মান এবং তার বাহিনী তোমাদেরকে না বুঝে পিষে না ফেলে”। (২৭:১৮)

আপনার কাছে মনে হবে, এতো ছোটদের কোনো গল্পের বইয়ের মত! এখানে পিঁপড়াদের সম্পর্কে আল্লাহ تعالى নতুন কী জানালেন আমাদেরকে?  (আর্টিকেলের বাকিটুকু পড়ুন)

তাঁর মতো আর কেউ নেই – সূরা ইখলাস

allah-300x225আমরা অনেক সময় চিন্তা করে দেখি না আমাদের ধর্মে যে সৃষ্টিকর্তার সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা কত সহজ এবং যুক্তিযুক্ত। আপনি যদি আজকে একজন খ্রিস্টান হতেন তাহলে আপনাকে কি বিশ্বাস করতে হতো দেখুন: প্রথম মানুষ আদম, খোদার নির্দেশ অমান্য করে এমন এক মহা পাপ করেছিলেন যে, তার পাপের জন্য তার পরে সমস্ত মানুষ জন্ম নিয়েছে পাপী হয়ে, এমনকি আপনিও জন্ম হয়েছেন এক বিরাট পাপ নিয়ে। হাজার বছর ধরে সেই পাপ জমতে জমতে এত বিশাল হয়ে গিয়েছিল যে, সেই মহাপাপ থেকে মানব জাতিকে মুক্তি দেওয়ার জন্য স্বয়ং সৃষ্টিকর্তাকে মানুষ রূপে পৃথিবীতে এসে মানুষের হাতেই জীবন বিসর্জন দিতে হয়েছে! এখন যদি প্রশ্ন করেন, “আদম পাপ করেছে বলে আমাকে কেন তার পাপের বোঝা নিতে হবে? আমি কী দোষ করেছি?” অথবা “পাপ তো করা হয়েছিল সৃষ্টিকর্তার বিরুদ্ধে, তাহলে সৃষ্টিকর্তা কি শুধু বলতে পারতেন না, ‘হে মানব জাতি, যাও, আমি তোমাদেরকে মাফ করে দিলাম’, ব্যস! কী দরকার ছিল তাঁর মানুষ হয়ে পৃথিবীতে এসে মানুষের হাতেই মার খাওয়ার?” —আপনি কোনো উত্তর পাবেন না।  (আর্টিকেলের বাকিটুকু পড়ুন)